সিরাজদিখান রাজানগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সিগঞ্জ সিরাজদিখান রাজানগরে শিক্ষার মানোন্নয়নে রাজানগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়কে আধুনিকায়ন এবং যুগোপযোগী মডেল স্কুল তৈরী করার লক্ষে সুশীল সমাজ ও গণ্যমান্য ব‌্যা‌ক্তিবর্গর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সারে ১১টায় রাজানগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই মত বিনমিয় সভা অনুষ্ঠিত হয়। রাজানগর ছৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি জে. আই. চৌধুরী লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ মাসুদ লস্কর, রাজানগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী চঞ্চল,শফিকুল ইসলাম তারেক,দেবাশীষ অধিকারী,শেখ সোহেল,দীপক মন্ডল,জয়নাল আবেদীন শিকদার,হোসাইন আহম্মেদ,হালিমা বেগম,মেহের আলী মেম্বার প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *