সিংগাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: ভারতে ক্ষমতাসীন বিজেপি’র দুই নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা:) প্রিয় নবীকে অপমান-অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে মুসিল্লিরা বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেছেন। রবিবার ( ১২ জুন) উপজেলা খেলাফত মজলিস ও ইমাম পরিষদের উদ্যোগে বাদ জোহর উলামায়ে কেরামগন বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করেন।

সম্পতি হযরত মুহাম্মদ (সা:) প্রিয় নবীকে নিয়ে অপমান-অবমাননাকর মন্তব্য করেন বিজেপি’র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বক্তব্য বলেন-ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে মন্তব্য করে এবং মুসলিমদের অপমান-অবমাননা করে কথা বলে থাকে।

আমরা তাদেরও এ মন্তব্যের তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

এছাড়াও বক্তারা আরোও বলেন, হযরত মুহাম্মদ (সা.) প্রিয় নবীকে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

বক্তারা আরও বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দেশ্য প্রনোদিতভাবে ইসলামকে অপমান-অবমাননা করে রাসুল করীম (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই এবং যারা নবীকে নিয়ে অপমান-অবমাননাকর মন্তব্য করে তাদের ফাঁসি দাবী করছি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো.আশরাফ আলী,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা দ্বীন মোহাম্মদ ও পৌর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা গিয়াসউদ্দিনসহ স্থানীয় মুসুল্লি ও উলামায়েগণ উপস্থিত ছিলেন। এ সময় নবী প্রেমীদের বিক্ষোভ মিছিলে গোটা সিংগাইর উপজেলা প্রকম্পিত হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *