দোহারে পুষ্টি বাগানের উপর দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পুষ্টিবাগান উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দোহার কৃষি অফিসে কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শস্য) গোলাম হাসান মজুমদার।

তিনি বলেন, সারাবছর একটি পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হতে পারে এজন্য সরকার পারিবারিক পুষ্টি বাগানের প্রকল্প হাতে নিয়েছে। একটি পরিবারের পুষ্টি চাহিদা বাগান থেকে পাওয়া সম্ভব।

এজন্য নিয়মানুযায়ী বাগানের পরিচর্যা করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা কৃষি অফিসার মামুন ইয়াকুব, সহকারী কৃষি অফিসার সৈয়দ হাসানুল কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৩০ জন কৃষক কৃষানী। এ সময় কৃষকদের মাঝে বীজ, সার, গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *