মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে অগ্রণী ব্যাংক লিমিটেড বাস্তা বাস-স্ট্যান্ড শাখার উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২০ উপলক্ষে শাখার গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭ আগষ্ট) দুপুরে অগ্রণী বাংক লিমিটেড বাস্তা বাস-স্ট্যান্ড শাখার উদ্যোগে শাখা ব্যবস্থাপক মো.গোলাম সরওয়ার (এসপিও )এর উপস্থিতিতে এ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-মো.গোলাম হাবিব (পিও), মো.খায়রুল ইসলাম (এসও) ছাড়াও এ শাখার গ্রাহকবৃন্দ।
