সিংগাইরে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জে সিংগাইরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক,আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা যুবলীগের সভাপতি মো.তমিজ উদ্দিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মো.রমিজ উদ্দিনের সঞ্চালণায় শোক,আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য মমতাজ বেগম এম.পি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন-উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,সহ-সভাপতি ও তালেবপুর ইউপি চেয়ারম্যান মো.রমজান আলী, যুগ্ন সাধারন সম্পাদক ও জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি.শাহাদাৎ হোসেন,সাংগঠনিক সম্পাদক ও চান্দহর ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন বাদল,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জার্মিত্তা ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হালিম রাজু, মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো.আব্দুর রাজ্জাক রাজা,উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও ধল্লা ইউপি চেয়ারম্যান মো.জাহিদুল ইসলাম ভূইয়া,মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সি.সহসভাপতি মো.আমজাদ হোসেন,মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের সদস্য মো.কহিনুর ইসলাম সানি। প্রধান বক্তা হিসেবে ছিলেন-মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মো.মাহবুবুর রহমান জনি।
অন্যদের মধ্যে ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা আ’লীগের সহসভাপতি ও সাবেক বায়রা ইউপি চেয়ারম্যান মো.মনিরুজ্জামান হিরু,আওয়ামীলীগের সদস্য মো.মোতাহার হোসেন,আবু নঈম মো. আবুল বাসার,সেচ্ছাসেবকলীগের সভাপতি মো.ওবায়েদুর রহমান,সম্পাদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি রবিউল আলম উজ্জল ,পৌর আওয়ামীলীগের সভাপতি মো.আব্দুস সালাম,কৃষকলীগের সভাপতি মো.মাহাবুর রহমান,ছাত্রলীগের সভাপতি মো,শাহিনুর রহমান শাহিন,সম্পাদক মো.ফারুক হোসেন মিরু,উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *