নবাবগঞ্জে ডেইরী খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জে আধুনিক ডেইরী খামার স্থাপন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে গত ২৫ আগস্ট থেকে শুরু হয়ে ২৭ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত এ প্রশিক্ষণ দেয়া হয়। বৃহস্পতিবার বিকালে সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। আরও উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মোসা. শাহিনা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *