নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায় বসতঘরে আগুন লেগে দগ্ধ হয়ে নিপা সাহা নামে ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নিপার বাবা-মা জীবিকার তাগিদে অন্যের বাড়িতে কাজ করতো প্রতিবন্ধী কিশোরী নিপাকে প্রতিদিন তালাবদ্ধ অবস্থায় ঘরে রেখে যেত। বৃহস্পতিবার সন্ধায় হঠাৎ করে কিশোরী নিপার ঘরে দাও দাও করে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে স্থানীয়রা। খবর পেয়ে বাড়িতে ছুটে আসে নিপার বাবা-মা। ততক্ষণে পুড়ে ছাঁই হয়ে যায় তাদের ঘরের সমস্ত আসবাবপত্র সাথে প্রতিবন্ধী নিপা। খবর পেঁয়ে ঘটনাস্থলে পৌঁছায় দোহার থানা পুলিশ ও দোহার ফায়ার সার্ভিস। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে নিপার পরিবারসহ পুরো এলাকাজুড়ে। এবিষয়ে দোহার থানা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জহিরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
