দোহারে মাদক সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী শীর্ষক আলোচনা সভা

মো.কামাল হোসেন : দোহারে মাদক সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার সকালে জয়পাড়ার হাজেরা মেনশনের আই এ বি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার আয়োজনে এ মাদক সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব মো.শাহাদাত হোসাইন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন ঢাকা জেলা শাখার সভাপতি মাওলানা মো.বিল্লাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো.সুলাইমান বেপারী,ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসাইন শামিম। আরো উপস্থিত ইসলামি আন্দোলন , ইসলামি শ্রমিক আন্দোলন, ইসলামি যুব আন্দোলন, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মাদক সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাস হোসাইন, সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক হাফেজ মতিউর রহমান। সভা শেষে ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার অর্থ সম্পাদক মুরহুম ইব্রাহিম খলিলের রুহের মাগফিরাত কামনা করে দুআ ও মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *