দোহারে আগুনে পুড়ে মৃত প্রতিবন্ধী নিপার পরিবারের পাশে ইউএনও

কাজী জোবায়ের আহমেদ, ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায় বসতঘরে আগুনে পুড়ে মারা যাওয়া প্রতিবন্ধী কিশোরী নিপা সাহা’র পরিবারকে আর্থিক সহায়তা সহ পুড়ে যাওয়া ঘর নতুন করে তৈরি করে দিতে উদ্যোগ গ্রহণ করেন দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা ও ২৫ দিনের খাবার তুলে দেন নিহত নিপার বাবা মায়ের হাতে। এছাড়া আরো ২৫ হাজার টাকা ও বয়স্ক ভাতার সকল প্রকার সুবিধা প্রদান করার ঘোষণা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ সমবেদনা জানিয়ে বলেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আমরা এই ক্ষতি পূরন করে দিতে পারবো না কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থিক ও ২৫ দিনের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে তাদের আরো সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ১৪ বছরের প্রতিবন্ধী কিশোরী নিপা সাহা। ঘটনার একদিন পর নিহত নিপার বাড়িতে গিয়ে এসকল সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *