নেতারা বড় বড় কথা বলেন, কিন্তু মাঠে নাই: নির্মল রঞ্জন গুহ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, আওয়ামীলীগের দুর্যোগে জনগণের পাশে থাকার দল, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করতে এসেছি। অন্য দলের নেতাদের  শুধু বড় বড় কথা বলতে দেখি, কিন্তু মাঠে নাই। শুক্রবার দুপুরে ঢাকার নবাবগঞ্জের কালীগঙ্গা নদীর ভাঙন কবলিত শোল্লা ইউনিয়নের কোন্ডা, খতিয়া ও পাতিলঝাপ গ্রাম পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি এ কথা বলেন। এসময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু দলের নেতাকর্মীদের করোনার এই দুঃসময়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার আওযামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমে ঝিলু, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহনুর রহমান তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুরন রহমান ফজল , জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, আওয়ামীলীগ নেতা হামিদুর রহমান লেবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *