শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ আহত-৫

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৫ জন গুরুত্বর আহত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কুকুটিয়া পশ্চিমপাড়া মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা বৃদ্ধা নারী রেনু রানী(৯০)সহ আহত ৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এঘটনায় ঝটু দাস বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জমিজমা নিয়ে ঐ এলাকার ধনাই দাসের ছেলে দিলমন দাসগংয়ের সাথে ঝটু দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার দিলমন দাসসহ মাধব দাসের ছেলে টিকা দাস, রামা দাসের ছেলে সাগর, অজয়, রাধে শ্যাম দাসের ছেলে গোপাল দাস,তপন,স্বপন,দুলাল,রুহি দাসের ছেলে সঞ্চয় ও তপন দাসের ছেলে সুর্যগং হাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ৯০ বছরের বৃদ্ধা রেনু রানীসহ ময়নারানী, ঝটু দাস,কেশব দাস ও গোপাল দাসদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুত্বর আহত করে। হামলাকারীরা ঝটু দাস ও রেনুরানীর হাতে আঘাত করে হাড়ভাংগা জখম করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারী হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে প্রতিপক্ষের সাগর দাসের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই জহিরুল ইসলাম বলেন, এঘটনায় একপক্ষ থানায় লিখিত করেছে। ঘটনার ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *