শ্রীনগরে নকল কারখানায় যৌথ অভিযানে বিপুল পরিমান ভেজাল কসমেটিকস জব্দ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল কসমেটিকস কারখানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম খানের বাড়িতে এই অভিযান চালানো হয়।
বাংলাদেশ সেনা সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সীগঞ্জ সেনা ক্যাম্পের মেজর ইহসানের নেতৃত্বে সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া ইয়াসিনের (৩৫) দুটি টিনশেট বিল্ডিং থেকে ২ হাজার বোতল অলিভ অয়েল, ১ হাজার ৫শ’ বোতল অর্গানিক হেয়ার অয়েল, ১ হাজার ২শ’ বোতল কিউট  গ্লিসারিন, ৮শ’ পিস জেসমিন বডি স্প্রে, ১ হাজার ২শ’ পিস হোয়াইট বিউটি ক্রিম, ৭শ’ পিস লেমন ফ্রেশ স্প্রে, সাড়ে ৬শ’ বোতল বেবি অলিভ অয়েল, ১ হাজার ৪শ’ পিস গৌড়ি ক্রিম, ৮শ’ পিস লতা হারবাল ক্রিম, ৪শ’ বোতল জাফরান হেয়ার অয়েল, ৩শ’ বোতল টিউলিপ অলিভ অয়েল, ৫০ প্যাকেট স্টার্ট হেয়ার কালার, আড়াইশ পিচ নুর পাকিস্থানী ক্রিম, এলিজাবেথ ক্রিম, ১ হাজার ২শ’ বোতল অরেঞ্জ হেয়ার অয়েল, ২৫ প্যাকেট সুগন্ধি ক্যামিকেল, সাড়ে ৪শ’ বোতল হেক্সিসোল, ২শ’ পিস তিব্বত পমেট ক্রিম, ২ হাজার ৮৮ পিস কাশ্মীর মেহেদী, ১২ ডজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরাপদ কনডমসহ ২৪টি বিভিন্ন প্রকারের অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিক্স আইটেম। ড্রাম ভর্তি ৭শ’ লিটার তেল, ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার পিস বিভিন্ন পণ্যের খালি বোতল, বিভিন্ন পণ্যের খালি প্যাকেট উদ্ধার করা হয়।

এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা।
পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক ইয়াসিনকে ১ বছরের কারাদন্ড প্রদান ও ১ হাজার টাকা জরিমানা করেন।
অভিযুক্ত ইয়াসিনের বাড়ি লালমনির হাটের সদর উপজেলার মোগল হাট এলাকায়। সে ওই এলাকার আব্দুল করিমের ছেলে। সে প্রায় ১৫ বছর ধরে শ্রীনগরে ভাড়া থাকেন। জব্দকৃত কসমেটিকস সামগ্রী সব বিনষ্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *