মোরকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম ফেরদৌস এর নির্দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ দুধ বাজার ও থানা রোড এলাকায় অভিযান পরিচালনা করে রড সিমেন্ট ও হার্ডওয়্যার মালামাল বিক্রয়ে অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(১৯ই মে) এ অভিযান পরিচালনা করেন-মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আসাদুজ্জামান রুমেল। এ সময় উপস্থিত ছিলেন- ক্যাব,সাধারন সম্পাদক সামশুন্নবী তুলিব ও মানিকগঞ্জ ব্যাটালিয়ান আনসার সদস্য।
সূত্রে জানা যায়,জেলার দুধ বাজার এলাকায় মর্ডান হার্ডওয়্যার দোকানে মোড়কজাত দেশীয় ও বিদেশী হার্ডওয়্যার পন্যর খুচরা মূল্য না থাকায়,একই পন্য বিভিন্ন দামে বিক্রি করায় ২০ হাজার টাকা এবং থানা রোডের আতিক ষ্টোর মূল্য তালিকা প্রর্দশন না করে, উৎপাদন,মেয়াদ ও এম আর পি বিহীন রড,সিমেন্ট যথাযথ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা,মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলে জানা গেছে।
