কেরানীগঞ্জে বন্ধু চিরদিন সংগঠনের কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর এলাকায় ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থীদের বন্ধু চিরদিন সংগঠনের উদ্যোগে বুধবার(২০) সকাল ১১টায় ৩ শতাধিক কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

সামাজিক দূরুত্ব বজায় রেখে এসময় কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে এসব খাদ্যসমাগ্রী প্রদান করা হয়। এসময় বন্ধু চিরদিন সংগঠনের আহবায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাউল, আটা, চিনি, সেমাই ও দুধ । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বন্ধু চিরদিন সংগঠনের আহবায়ক হাজী মোঃ বদিউল আলম,সদস্য সচিব গোলাম মোস্তফা,এসএম অপু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন,আহসান উল্লাহ টিপু, রামের কান্দা ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস আবুল হোসেন খান মুকুল ও আমির হোসেন মেম্বর প্রমুখ।

এসময় এই সংগঠনের অন্যতম সদস্য এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান উপস্থিত না হতে পেরে তিনি ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *