নিজেস্ব প্রতিবেদকঃ দোহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধিতার নামে বিএনপি জামাতের মদদপৃষ্ট মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কতৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ এনে তার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ। রোববার সকাল ১১ টার দিকে উপজেলার রতনচত্তরে এই মানব বন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী এবং দোহার উপজেলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী।এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শহীদ চৌধুরী মাজহারুল ইসলাম রাকিব,চঞ্চল মোল্লা , শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম মাস্টার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আশিক মাস্টার, অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম চঞ্চল,যুব ও ক্রীড়া সম্পাদক বিশাল আহাম্মেদে মারুফ, মহিলা বিষয়ক সম্পাদিকা শেখ রুনু, ,আতিকুর রহমান,জামান মোল্লা প্রমূখ।
