নিজস্ব প্রতিবেদক: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তির অভিযোগ এনে উক্তিকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে ঢাকার দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার জয়পাড়া রতন চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদারের আয়োজনে মানববন্ধনে অংশ নেয় উপজেলা বিভিন্ন স্থান থেকে আগতো স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা ।
এসময় বাসার চোকদার তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মকে ব্যবহার করে দেশে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটি কারো কাম্য নয়। যারা দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আমরা চাই শান্তি, দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে দেশ এগিয়ে নিতে কাজ করে যাবে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল কুদ্দুস, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রায়হান বেপারী, আইনবিষয়ক সম্পাদক মো. বেলাল হুসাইন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, শীবনাথ সরকার, আবুল হোসেন, সজল সরকার, টিপু ভূঁইয়া, খুলনা বিএল কলেজের সাবেক ছাত্রনেতা অঅব্দুর হান্নান চোকদার, নারিশা উইনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ানুস বেপারী, নয়াবাড়ির সভাপতি মুকলেসুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর খান, সাংগঠণিক সম্পাদক আরিফ শেখ,কুসুমহাটির সভাপতি এআর খান,মাহমুদপুরের সাধারন সম্পাদক পিয়ার আলী পত্তনদার,সিনিয়ার সহ-সভাপতি ধলা মোল্লা, বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক, কামাল চোকদার, মো. রিপন প্রমুখ।
