নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শতায়ু অঙ্গন দোহার-নবাবগঞ্জ শাখার উদ্যোগে শনিবার সকাল ৭টায় চালনাই পল্লীবাড়ি ক্যাফের সামনে থেকে র্যালি বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে এসে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিদর্শক ডা. মোহাম্মদ হোসেন। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আল মেরাজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য মো. নাসির উদ্দিন, বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক প্রমুখ।
