সৌদিতে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে মিলন মেলা

স্টাফ রিপোর্টার : রিয়াদে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রিয়াদের সীফা সানাইয়ায় আরওয়ান কমিউনিটি সেন্টারে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত  হয় ।
রিয়াদ সমুচী জেনারেল  হাসপাতালের কর্মকর্তা  ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি ও  সৌদি আরব এনটিভি প্রতিনিধি ফারুক আহমেদ চান।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী স্বপন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য  রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও প্রবাসী ব্যবসায়ী সাইফুল ইসলাম, নাসিমা বেগম, ডা. ইমরান হোসেন, রাইসা ইসলাম, আছিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক স্বপন আহমেদ ও সাইফুল ইসলাম জানান, আমরা এই সুন্দর আয়োজন নিয়মিত অব্যহত রাখতে চাই। সেই সাথে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানাচ্ছি।
পরে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের তরুন-তরুনীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *