ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নে আইজুদ্দিন মাদবর স্মৃতি শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে বাহ্রা উত্তর দারুস সালাম মসজিদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বাহ্রা পূর্ব উত্তর যুব সংঘ খেলাটি আয়োজন করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
বাহ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া খেলায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া কিসমত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যাক্ষ শেখ সুজন বাবু, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক জিয়াউল ইসলাম মিথুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ইছামতি রাইডার্স বনাম ইউনিক স্ট্রাইকার্স। শর্টপিস ১৪ ওভারের খেলায় ইছামতি রাইডার্স দল ইউনিক স্ট্রাইকার্সকে ৮উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
