খাহ্রা সবুজ সংঘের মাঠে ৪ দিন ব্যাপী পৌষ মেলা অনুষ্ঠিত

নাজমুল হোসেন : ঢাকার জেলার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ও সিরাজদিখান তিনটি উপজেলার সমন্বয়ে প্রান্তিক এলাকায় খাহ্রা কলেজ মাঠে ৪দিন ব্যাপী বাঙালির চিরায়ত আনন্দ উৎসব পৌষ মেলা ও  মাদক বিরোধী লোকজ সংগীতের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। আলম খান-তহুরুন্নেছা ফাইন্ডেশন এর আয়োজনে ৪দিন ব্যাপী অনুষ্ঠানের রবিবার ছিলো সমাপনী দিন।
সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। এসময় তিনি চমৎকার আয়োজনের প্রশংসা করে মেলার ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
এর আগে মেলা প্রাঙ্গণে প্রধান অতিথির আগমনে মেলার প্রধান সমম্বয়ক সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. সেলিম খান মেলা আয়োজক কমিটির সদস্যদের নিয়ে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্য শেষে সামাজ কল্যান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সেলিম খান  সমাপনী বক্তব্য রাখেন। এসময় তিনি মেলার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পৌষ পার্বণ বাঙ্গালির ঐতিহ্য। এই ঐতিহ্য কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। আমরা যারা সচেতন নাগরিক রয়েছি আমাদের এই ঐতিহ্যকে বাচিয়ে রাখতে হবে। আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য ছড়িয়ে যাবে দেশ থেকে পৃথিবী জুড়ে। সেই সাথে এই মেলার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলম খান-তহুরুন্নেছা ফাইন্ডেশনের চেয়ারম্যান মো. হালিম খান, মেলা কমিটির আহবায়ক ও বাড়ৈখালী ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি ইকবাল হোসেন মাষ্টার, যুগ্ম আহবায়ক চুড়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী, সদস্য সচিব দিদারুল আলম শাহিন, সবুজ সংঘের সাধারণ সম্পাদক আ. মান্নান।
এসময় আরোও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক জিয়াইল ইসলাম মিথু, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল, স্বেচ্ছাসেবকলীগের মো. সেলিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে রাতে মঞ্চে লোকজ সংগীত পরিবেশন করেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম, প্রিয়াংকা রায় ও ম্যাজিক বাউলিয়ানা ২০২২ বিজয়ী বাউল শফিউল বাদশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *