দোহারের মাহমুদপুরে ইয়াবাসহ নারী ও যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: : ঢাকার দোহার উপজেলায়   ই’য়া’বা’সহ ২ জনকে গ্রেফতার করেছে মাহমুদপুর পুলিশ ফাঁড়ি । সোমবার রাত ৯টার দিকে ইউনিয়নের শ্রীকৃষনপুর এলাকা থেকে তাদেরকে গ্রে’প্তা’র করা হয়।

মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই জুবাইদুল হক জানান,  মাহমুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শ্রীকৃষনপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন  সংবাদের ভিত্তিতে  বাবু লালের বাড়িতে   অভিযান চালিয়ে ৫০ পিস ই’য়া’বা’সহ আটক করা হয় । বাবু লাল প’লা’তক রয়েছে, তাকে গ্রে’ফ’তা’রের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃত যুবক মৃদুল জানান,” ড্রাইভার বাবু লাল আমার উস্তাদ। আমারে ফোন দিয়ে নিয়ে আমার কাছে ১ টা প্যাকেট দিয়ে বলে আমার বাড়ীতে এটা দিয়ে আসো। আমি তার বাড়ীতে গিয়ে তার স্ত্রীর কাছে দেয় এমন সময় পুলিশ আমাদের আটক করে। আমি জানতাম না এটার মধ্যে মাদক আছে।

বাবু লালের স্ত্রী জানান, মৃদুল আমার কাছে ১ টা প্যাকেট এনে দেয়। আমি প্যাকেট নেওয়ার সময় আমাদের গ্রেফতার করে। এর আগে ও তার স্বামী বাবু লাল কে মাদকসহ আটক করা হয়েছিল।
তবে স্থানীয়রা অভিযোগ করছেন পুলিশ একসাথে ৪ জনকে আটক করছেন।
স্থানীয়দের প্রশ্ন আর দুই আসামি কোথায় গেলো?
তবে ৪ জনকে আটক করার কথা অস্বীকার করে এস আই জোবায়দুল বলেন, ” ৫০ পিছ মাদক সহ দুই জনকে গ্রেফতার করছি মামলা প্রক্রিয়াধীন “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *