নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কান্তারটের ফ্রের্ন্ডস স্পোটর্স ক্লাবের আয়োজনে তৃতীয় বার্ষিকী ডে-নাইট শর্টপিচ ৪ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধা থেকে রাত ১২ টা পর্যন্ত উপজেলার কান্তারটেক এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
৪ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস কুদ্দুস লিয়ন।
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উপস্তিত ছিলেন জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা সামিউল, আব্দুল ওহাব, বারাম খাঁন, ফুল খাঁন, শেখ রইচ উদ্দিন, মো. লতিফ খাঁন, মো, মোতালেব খাঁন, আরমান খাঁন, লোকমান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা ও সার্বিক তত্বধানে ছিলেন আবেদ খাঁন ও আতিকুর রহমান ও আমজাদ খাঁন। খেলায় আর্থিক সহযোগীতা করেন দুবাই প্রবাসী বন্ধুরা।
মন্ত্রিত অতিথিরা বলেন, দেশের নবীন তরুণ যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। তাহলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিটি মানুষকে মাদকবিরোধী সোচ্চার হতে হবে। যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যত। মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে।
এসময় মাসুদুর রহমান মাসুদ, বলেন, প্রথমেই কান্তারটেক ফ্রের্ন্ডস স্পোটর্স ক্লাবেকে এত সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পরিকল্পিতভাবে ছাত্রসমাজকে ধ্বংস করার জন্য মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম চালানো হয়েছে। দেশের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে দেশি-আন্তর্জাতিক চক্রান্তকারীরা সেই পরিকল্পনা করেছিল।”
তিনি আরও বলেন, “আমরা এখান থেকে উত্তরণ ঘটিয়ে আগামী দিনে ক্রীড়া চর্চার মাধ্যমে মাদকাসক্তির সমস্যা সমাধান করতে চাই। শিক্ষা ও ক্রীড়াকে একসঙ্গে যুক্ত করে ছাত্রসমাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই পরিকল্পনাও আমাদের রয়েছে।”
এ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ান, রানার আপ, ম্যান অবদা টুর্নামেন্ট ও ম্যান অবদা ম্যাচের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
