দোহারের কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

নূর হোসেন আকনঃ দোহারের ঐতিহ্যবাহী কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয় আজকের বিদায় অনুষ্ঠান। দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মাহবুবুর রহমান। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদেরকে তোমাদের আবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। শিক্ষকদের দেওয়া শিক্ষা ও উপদেশ অনুসরণ করার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তোমাদেরকে ভালো ফলাফল উপহার দিতে হবে,যেন বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ থাকে। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ হোসেন, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম এ সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিলন হোসেন, মালিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নূরউদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য শফি আহমেদ প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *