শামীম মাহমুদ সবুজ : ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার (২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জনাব মো. নুরুল হক বেপারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা.আবুল কালাম, বিদ্যালয়ের অভিবাবক সদস্য আক্তারুজ্জামান সোহেল বেপারী, সালাউদ্দিন হাওলাদার , নারিশা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লেবু খান, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বশির আহমেদ, ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ ।
