নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বিশ্বরক্ত দাতা দিবস উপলক্ষে হাসিমা কর্মসূচি পরিচালনা, সচেতনতা মূলক লিফলেট ও জুস বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেলে জয়পাড়া রক্তদাতা সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল রোগী ও রাস্তার পাশে থাকা অসহায়দের মাঝে সচেতনতা মূলক বার্তা ও জুস বিতরণ করা হয়।
জয়পাড়া রক্তদাতা সংগঠনের সভাপতি নিরব মোদক(২২) বলেন, বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে আমরা অসহায় দরিদ্র ও মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। এ দিবসটি আসলে আমরা মানুষের জন্য সামান্য কিছু করার চেষ্টা করি। সকলের দোয়া ও সহযোগিতা পেলে সামনে আমরা বড় কিছু করার চেষ্টা করবো। আমাদের রক্তদান কর্মসূচি সব সময় অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পাড়া রক্তদাতা সংগঠনের কোষাধক্ষ্য আরিফুল ইসলাম আরিফ, আইটি সম্পাদক ভাবনা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল, সহ প্রচার সম্পাদক রাতুল, কার্যকরী সদস্য শান্ত শিকদার, সদস্য বিল্লাল, এসকে আরিফ, মামুন খান, তানজেদ, শুভাকাঙ্ক্ষী বিপ্লবসহ আরো অনেকে।
