যারা দেশ চালাতে পারবেন সেই দলকেই ভোট দিবেন -খন্দকার আবু আশফাক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: যারা দেশ চালাতে পারবেন, যারা দেশের জন্য কল্যানকর সেই দলকেই ভোট দিবেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আবু আশফাক। শনিবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুজাপুর নবারুন সংঘের মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।
আশফাক বলেন, যেদিন থেকে গ্রামগঞ্জের মানুষের মাঝে ফুটবলের কদর কমেছে। ঠিক তখন থেকেই সমাজের অপরাধ প্রবণতা বেড়েছে। আগের দিনে তরুণ ও যুবকরা বিকেল হলেই মাঠে এসে নানা খেলাধুলায় সময় কাটাতো। আর বর্তমান প্রজম্ম মাদক সন্ত্রাসসহ অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। খেলাধুলাই পারে একটি প্রজম্মকে সঠিক পথে পরিচালিত করতে। তাই তিনি দোহার ও নবাবগঞ্জের প্রতিটি গ্রামের মাঠে খেলাধুলার চর্চা করার জন্য তরুণ প্রজম্মকে এগিয়ে আসতে অনুরোধ করেন।
খেলায় উদ্বোধক ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ব্যারিষ্টার হেদায়েত হোসেন।
ক্লাবের সহ সভাপতি জুলহাস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাক হোসেনের সঞ্চালনায় এসময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মাসুদুর রহমান, সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, শাহিনুর আলম, রইস উদ্দিন খোকন,শওকত হোসেন, মিজানুর রহমান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় বান্দুরা অরুনাচল সংঘ ২-১ গোলে মহব্বতপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দল নতুন বান্দুরা অরুনাচল সংঘকে চ্যাম্পিয়ন ট্রফি ও মহব্বতপুর নওজোয়ান ক্লাবকে রানার আপ পুরস্কার তুলে দেয় অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *