খানেপুরে স্মৃতি চারণ অনুষ্ঠান ইতিহাস কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি. ইতিহাস কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। ইতিহাস তার নিজ গতিতে সত্য প্রকাশ করে বলে মন্তব্য করেছেন খানেপুর নবু বেপারী জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। শুক্রবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় খানেপুর গ্রামবাসী আয়োজিত স্মৃতি চারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই প্রধান শিক্ষক বলেন, ১৯৬৭ সালে তৎকালীন চেয়ারম্যান গহের আলী, নবু বেপারী, হেলাল মোল্লার উদ্যোগে খানেপুর নবু বেপারী জুনিয়র হাইস্কুলের উদ্যোগ নেওয়া হয়। ১৯৬৮ সালে নবু বেপারীকে প্রতিষ্ঠাতা, গহের আলী চেয়ারম্যান বিদ্যালয়ের সভাপতি, হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক  ও কাম ক্যাশিয়ার করে স্কুলের কার্যক্রম শুরু করা হয়।
এসময় ফান্ডের সংকট দেখা দিলে, হেলাল মোল্লা বারুয়াখালী হাট থেকে চাদা তুলে বিদ্যালয়ের ফান্ড তৈরি করেন। অন্যদিকে নয়নশ্রীর দায়িত্ব নেন গহের আলী।
সাবেক এই প্রধান শিক্ষক আরোও বলেন, বর্তমানে যে খানেপুর উচ্চ বিদ্যালটি দেখতে পাচ্ছেন এটি আসলে খানেপুর নবুবেপারী জুনিয়র হাইস্কুলের প্রতিচ্ছবি। ১৯৮৬ সালে নব পর্যায়ে জুনিয়র হাইস্কুল থেকেই আজ খানেপুর উচ্চ বিদ্যালয়ের জন্ম।
স্মৃতি চারণ এই অনুষ্ঠানে সোনামদ্দিন বেপারীর সভাপতিত্বে ও শামসুল ইসলামের সঞ্চালনায় নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খান পান্নু, কাশেম আলী, আনোয়ারা বেগম, হাবিবুর রহমান মোল্লা, হাবিবুর রহমান হাবিব, মোজাফফর আহমেদ, বাবুল হোসেন, মিয়াজদ্দিন, নজরুল হোসেন, খোরশেদ আলী, আব্দুল জলিল, সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *