নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের পুষ্পখালী শিশু কানন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে এ অনুষ্ঠানে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।
কুসুমহাটি ইউনিয়ন যুবলীগের সাধরণ সম্পাদক মো. স্বপন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুল হক, যুবলীগ নেতা মো. রাজু দেওয়ান, প্রবাসী আল আমীন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন আবজাল।
এসময় আরও উপস্থিত ছিলেন শিশু কানন একাডেমির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মুন্সি, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আফসানা আক্তার, মো. নাজমুল হাসান উজ্জ্বল, সকল শিক্ষক ও শিক্ষার্থীরাসহ আরও অনেকে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
