দোহারে বাস চালালেন হেলপার, দুর্ঘটনায় ভ্যানচালক আহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. শের আলী (৫০) নামে এক ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১টা ৩০মিনিটে উপজেলার কার্তিকপুর এলাকায় প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত শের আলি জানান, বেলা ১১ টার পর তার ভ্যানগাড়ি নিয়ে জয়পাড়া যাওয়ার পথে কার্তিকপুর পার হলে পেছন থেকে যমুনা ডিলাক্স প্রা. লি. এর একটি গাড়ি তাকে ধাক্কা দেয় পরে তিনি ছিটকে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে সরকারি হাসপাতালে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্যানচালককে ধাক্কা দেয়া যমুনা ডিলাক্স প্রা. লি. এর ঢাকা মেট্রো- ব, ১১৬৪৮৩ এই নাম্বারের গাড়িটির চালক ছিলেন মিজান নামে এক হেলপার।

এবিষয়ে হেলপার মিজান জানান, তিনি এখনো ড্রাইভিং লাইসেন্স করেননি। গাড়ি চালাতে গিয়ে হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজান কে আটক করেন দোহার থানা পুলিশ।

বাস মালিক মো. নুরুল ইসলাম জানান, হেলপার দিয়ে গাড়ি চালানোর বিষয়ে আমি কিছুই জানিনা। খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *