কাজী জোবায়ের আহমেদ: করোনা ভাইরাস সংক্রামন রোধে সারাদেশে সামাজিক দুরত্ব বজায় রাখতে নিদের্শনা দিয়েছে সরকার। পাশাপাশি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সারাদেশে চলছে স্থানীয় প্রশাসনের নজরদারী। সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় দিনরাত সচেতনতামূলক কাজ করে যাচ্ছে প্রশাসন। শনিবার বিকেরে দায়িত্ব পালনের সময় দোহার থানা পুলিশের এক মানবিক দৃশ্য ক্যামেরা বন্দি হয় উপজেলার মেঘুলা বাজারে। দোহার উপজেলা প্রশাসনের সাথে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা নিয়ে কাজ করছিলেন দোহার থানার এএসআই তুহিন পারভেজ। এসময় হঠাৎ ছেড়াফাটা একটি লুঙ্গিপরা এক ভিক্ষুক এগিয়ে এসে একটি মাস্কের জন্য হাত বাড়ান পুলিশের কাছে। ভিক্ষুক বলেন ‘ভিক্ষা না করলে খামু কি,কাপর চাইনা বাবা একটা মাস্ক দাও’ সাথে সাথে পুলিশ কর্মকর্তা তুহিন পারভেজ ভিক্ষুকের মুখে নিজ হাতে পরিয়ে দেন মাস্ক। এবং তার মাথায় হাত বুলিয়ে দেন। এমন দৃশ্যে হতবাক হয়ে যান বাজারে থাকা আশপাশের মানুষ।
এএসআই তুহিন পারভেজ জানান, পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া দোহার থানায় যোগদান করার পর থেকে ওসি মো.সাজ্জাদ হোসেন স্যারের নেতৃত্বে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।যতদিন বেচে থাকবো মানুষের জন্য কাজ করে যাবো।
