নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস প্রতিরোধে সামজিক দূরত্ব বজায় রাখতে সারা বাংলাদেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় সকল জনসাধারণকে নির্দেশ দিয়েছে প্রশাসন। কর্মহীন হতদরিদ্র ও দিনমজুর পরিবারের কথা চিন্তা করে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ। শনিবার (২৮মার্চ) সারাদিনব্যাপী বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌছে দেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নরুল ইসলামসহ ছাত্রলীগের অন্যান্য কর্মীরা।এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
