দোহারে পুলিশের নিরলস অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার বিভিন্ন বাজারে চলছে পুলিশের অভিযান । শনিবার সকাল থেকে দোহার থানার অফিসার ইনচার্জ মো সাজ্জাদ হোসেনের নেতৃত্বে জয়পাড়া বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয় । পরবর্তীতে উপজেলার দোহার বাজার, হলের বাজার, মেঘুলা বাজার, কার্তিকপুর ও বাংলাবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় জনসাধারণ সরকারি নির্দেশনা মানছেন কিনা সে বিষয়ে তারা সচেতন করার চেষ্টা করেন।এছাড়া বেশ কয়েকটি মসজিদেও ইমামদের সাথে কথা বলে মুসল্লীদের মাঝে সতর্কতামূলক আলোচনার নির্দেশ দেয়া হয় । দোহার থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁচাবাজার দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকবে শুধুমাত্র সারাদিন খোলা থাকবে নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, ফার্মেসী ও মোবাইল রিচার্জের দোকান । এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসাধারণকে সরকারি নির্দেশনা মানাতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন দোহার থানা এএসআই এস এম তুহিন পারভেজ সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *