নিজস্ব প্রতিবেদক : করুণা ভাইরাস প্রতিরোধে সারাদেশে চলছে জনসমাগমে নিষেধাজ্ঞা, এরই মধ্যে বেকার হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ, এমন খেটে খাওয়া মানুষ ও দরিদ্র পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হুসাইন।
শনিবার (৪ এপ্রিল) সকালে তার নিজ বাড়িতে দরিদ্রপরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
উদয় হুসাইন জানান, নিজ প্রচেষ্টায় এলাকার গরিবদের পাশে থাকার চেষ্টা করছি। তাই নিজ এলাকা থেকেই শুরু করলাম। জানিনা কতটুকু চাহিদা মেটাতে পারবো। তবে এটা বিশ্বাস করি একজনের মুখে খাবার তুলে হাসি ফোটাতে পারলেও আত্মতৃপ্তি পাওয়া যায়। আসুন যে যার অবস্থান থেকে গরিব ও মধ্যবিত্তদের পাশে দাড়াই।
এসময় উপস্থিত ছিলেন কাজী কফিল উদ্দিন, শাহিন চোকদার, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাহাত, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা আক্তার, এসএম সানি, আশিক, আসিফ, জিহাদ প্রমুখ।
