দোহারে ছাঁদ থেকে পরে স্কুল ছাত্রী আহত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার নূরপুর এলাকায় বাড়ির ছাঁদ থেকে পরে মোহনা (৯) নামে এক স্কুল ছাত্রী আহত হয়েছে। আহত মোহনা নূরপুর এলাকার মো.মন্টুর মেয়ে। সে দোহার ১৬ নং ঘাটা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ( ৩১ জানুয়ারি) সকালে পাশের বাড়ির একতলা একটি ভবনে খেলতে যায় মোহনা। খেলার সময় হঠাৎ ভবন থেকে নিচে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে তার পরিবারের সবাই তাকে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রিপোর্ট লেখা পর্যন্ত আহত মোহনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *