দোহারে মৈনট ঘাটে ফেরি চলাচল যাচাইয়ে পরিদর্শনে যুগ্ম সচিব

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে ফেরি চলাচলের সম্ভাবতা যাচাইয়ে দোহারের মৈনটঘাটের তীরবর্তী এলাকা পরিদর্শন করেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব পংকজ কুমার।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ঐ এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। পরে ফরিদপুরের চরভদ্রাসন এলাকায় পরিদর্শনে যান। ফেরি চলাচলে দোহার ও ফরিপুরের যাতায়াত ব্যবস্থার আরো উন্নত হবে বলে জানান যুগ্ম সচিব। এছাড়া পদ্মাসেতু চালু হলে কোনো রুটে ফেরি চলাচলে সহজ হবে এবিষয়ে আলোচনা করেন তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী সহ নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *