দোহারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিম শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টায় দোহারের হাজেরা মেনশনে ইসলামী আন্দোলনের অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রিয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাস হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিম শাখার সভাপতি মো. কামাল হোসাইন, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মো. নাঈম হোসেন। সম্মেলনে মো. কামাল হোসাইনকে সভাপতি এবং হাফেজ আ. রহিমকে সাধারণ সম্পাদক করে ২০২০ সেশনের নতুন কমিটি ঘোসনা করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *