ইসলামী যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার পরিচিতসভা অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে মাহমুদপুর রাহমানিয়া কারিমিয়া মাদরাসার হলরুমে ইসলামী যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। পরিচিতিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাস হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুবকরা জাগলেই জাগবে দেশ। এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যুবকদের জেগে উঠতে হবে। এই জন্য যুবকদের ইসলামী যুব আন্দোলন করার বিকল্প নেই। তাই আমরা যুবকদের ইসলামী যুব আন্দোলনের সাথে সম্পৃক্ত করে দিব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মোসারফ হোসাইন শামীম, ইসলামী আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ তাওহিদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন রানা, ইসলামী যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. জামালউদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটির মাহমুদপুর ইউনিয়ন শাখার ইমাম কাম অডিটর হাফেজ খলিলুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. রিপনসহ অনেকে।

পরিচিত সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, পরিচালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ আল-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *