শাহিনুর রহমান : ঢাকার নবাবগঞ্জ উপজেলার দ্যা নিউন্যাশন পত্রিকার নবাবগঞ্জ প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক প্রয়াত সিনিয়র সাংবাদিক মজিবর রহমানের স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ মাগরিব প্রেসক্লাবে এ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নবাবগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ।
উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি সাহিদুল হক খান ডাবলু, সহ-সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, ক্লাবের দপ্তর সম্পাদক বিপ্লব ঘোষ, কোষাধ্যক্ষ ইমরান হোসেন সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদের হোসেন বুলু , সাংবাদিক আলীনুর ইসলাম মিশু প্রমুখ।
উল্লেখ্য মজিবর রহমান ৯ অক্টোবর বুধবার ২০১৯ রাজধানীর কিডনী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
