কেরানীগঞ্জের আগানগরে পূজা মন্ডপ পরিদর্শন : উপহার সামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের আগানগরে পূজা মন্ডপ পরিদর্শন শেষে দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকদের মাঝে পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান । আজ রবিবার সন্ধ্যা ৭টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার মালোপাড়া এলাকায় একটি মন্দিরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিবা খান, ঢাকা জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুর রহমান, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবীর,দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ,আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম প্রমূখ।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় শারদীয় দুর্গোৎসবে প্রতিটি পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *