নবাবগঞ্জের দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:  দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার শাহজাদপুর পঞ্চায়েত মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠান করা হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৮৫ নারীকে শাড়ী ও ৪০ জন পুরুষকে ধুতি দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক।
উদ্বোধন করেন প্রাপ্তি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান লতা বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের উপদেষ্টা ডা. হরগোবিন্দ সরকার অনুপ। সভাপতিত্ব করেন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রনজিত কুমার মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই অজিত কুমার রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব নকুল কুমার মন্ডল, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজন কষ্ণ বল, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি নবাবগঞ্জ উপজেলা সভাপতি প্রকৌশলী বিকাশ ভূষণ বকসী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নবাবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায়, উপজেলা যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি অনন্ত হালদার, উপজেলা ছাত্র মহাজোটের সভাপতি অমৃত সিদ্ধা সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার, সমাজকর্মী নয়ন কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সরকার, মহিলা বিষয়ক সম্পাদক লতা রানী বিশ্বাস, উপজেলা হিন্দু সমাজ সংস্কার সমিতি সদস্য অরুন কুমার সাহা।
পরে একই মঞ্চে ইউনিয়ন হিন্দু মহাজোটের কমিটি গঠন করা হয়। এতে দ্বীজেন কুমার সরকারকে সভাপতি ও সুকান্ত সরকারকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *