কেরানীগঞ্জে মডেল থানা ভূমি অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৩ এপ্রিল) দুপুরে মডেল থানার শাক্তা ইউনিয়নের আটি বাজারে নবনির্মিত ভূমি অফিস ভবনে এই আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল রনি, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ( দক্ষিণ) সহকারী কমিশনার( ভূমি) আবু রিয়াদ, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, কানুনগো মো. আতাউর রহমান, নাজির মোহাম্মদ আব্দুল আলিম ও সার্ভেয়ার মিরাজ প্রমূখ।
আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমি অফিস আটি  বাজারে স্থানান্তরিত করা হয়েছে। আশা করি এই অফিস থেকে সহজেই জনগণ সেবা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *