কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ক্লুলেস খেয়া নৌকার মাঝি হত্যার ৩ আসামি গ্রেপ্তার 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ও ক্লুলেস খেয়া নৌকার মাঝি মনিন্দ দাস (৭০)  হত্যাকান্ডের রহস্য উদঘাটন  এবং আত্মগোপনে থাকা ০৩ হত্যাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগীতায় গত ০৯ ফেব্রুয়ারি আনুমানিক সকাল আনুমানিক পাঁচটার সময়  ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া সাবান ফ্যাক্টরী গলি এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌধুরীপাড়ায় নিঃসংশভাবে মাঝি হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ১। মোঃ ফজলে রাব্বি (২১), পিতা-রাজু আহমেদ লালু মিয়া, মাতা-রওশনারা সাথী, সাং-চুনকুটিয়া, সাবান ফ্যাক্টরী, ২নং ওয়ার্ড, শুভাঢ্যা ইউপি, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোঃ শরীফ (২০), পিতা-মোঃ বাবুল হোসেন, মাতা-কল্পনা বেগম, সাং-চুনকুটিয়া, গ্যাস রোড (রবিন মেম্বারের ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ৩। মোঃ আজিজুল শেখ (২২), পিতা-মোঃ নুরু শেখ, মাতা-বাছিরন বেগম, সাং-কাজলিয়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি-চুনকুটিয়া, ঝাউবাড়ী (লতিব হাজীর ভাড়াটিয়া), ২নং ওয়ার্ড, শুভাড্যা ইউপি, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা তাদেরকে গ্রেফতার করা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত মাঝি হত্যাকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা মাদকাসক্ত, পেশাদার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। তারা উক্ত খেয়া নৌকার মাঝি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। এছাড়াও তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাতিসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই এবং আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত বাপ্পির বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অস্ত্র, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের ০৩টি মামলা এবং শরীফ এর বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় চাঁদাবাজি ও ইভটিজিংয়ের ০২টি মামলা রয়েছে বলেও জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য গত ৪ ফেব্রুয়ারি ভোরবেলা চুনকুটিয়া চৌধুরী পাড়া এলাকায় টিপু মিয়ার বাড়ির সামনে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা ছুরিকাঘাতে তাকে হত্যা করে দিয়ে গিয়েছিল। এই ঘটনায় নিহতের ছেলে গত ৫ ফেব্রুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *