কেরানীগঞ্জে ভুয়া এনজিও নীলিমা সমবায় সমিতির মালিকসহ আটক-৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে টাকা নিয়ে উধাও হয়ে ভুয়া এনজিও নীলিমা সমবায় সমিতির মালিক মোঃ মোমিনকে তার  দুই সহযোগিসহ আটক করেছে পুলিশ । ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলীতে  আসামী মোঃ মোমিন ভুয়া এনজিও নীলিমা সমবায় সমিতি গড়ে তোলে সাধারণ মানুষকে প্রলোভন দেখিযে সহজ সরল গরীব, দিন মজুর নারী ও পুরুষ তাদের কষ্ট অর্জিত টাকা তার কথিত এনজিও নীলিমা সমবায় সমিতিতে জমা করে।
গ্রাহকদের জমাকৃত অনুমান ৮ থেকে ১০ কোটি টাকা নিয়ে আসামী মোমিন ও তার সহযোগীদের নিয়ে গত ইং ২৫/ ১০/ ২০২১ তারিখ কেরানীগঞ্জ হইতে পালিয়ে  যায়। এতে  ভুক্তভোগীরা কদমতলী গোলচত্বর ঘেরাও করে আন্দোলন করে। মোমিনকে গ্রেফতার করে তাদের টাকা আদায় করে দেয়া হবে এই শর্তে আন্দোলনকারীরা পুলিশের উপর আস্তা রেখে তাদের আন্দোলন বন্ধ রাখে।
পরবর্তীতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এ বিষয়ে ৭২ (১০) ২১ ও ৮৭ (১০) ২১ ধারা- ৪০৬/৪২০/৩৪ পেনাল কোড দু’টি মামলা রুজু হয় এবং মোমিনকে গ্রেপ্তার করার সর্বাত্মক চেষ্টা শুরু করা হয়। কিন্তু ধ্রুত মমিন অসংখ্য লোকের টাকা মেরে এতটাই কৌশলী হয় যে সে বিভিন্ন জায়গায় একটা বিয়ে করে সেখানে অবস্থান করা শুরু করে সর্বশেষে শরিয়তপুরের নতুন আরেকটি বিয়ে করে ওখানে অঢেল সম্পদ গড়ে তোলার পরিকল্পনা করে। কিন্তু তার শেষরক্ষা হয়নি।
ঢাকা জেলা  অতিরিক্ত  পুলিশ সুপার  ও কেরানীগঞ্জ সার্কেল মোঃ শাহাবুদ্দিন কবীরের দিক নির্দেশনা ও তথ্য প্রযুক্তির সাহায্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোররাতে শরীয়তপুর জেলার জাজিরা থানার দক্ষিন দুগলদিয়া গ্রাম হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *