কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক মোস্তফা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ প্রেসক্লাবের ২০২২-২০২৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহম্মদ রায়হান খান (সমকাল) ও সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা কামাল (বাসস)। রোববার (৩০ জানুয়ারি) সকাল থেকে প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন।

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আলমগীর হোসেন (মানব জমিন ও মোহনা টিভি), সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপ্লব (দৈনিক সংবাদ), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন (আজকালের খবর) ও কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান (সমাচার) নির্বাচিত হন।

কার্যকারী নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে মো. দেলোয়ার হোসেন (এনটিভি) এবং মো. রাকিব হোসেন (নয়াদিগন্ত) নির্বাচিত হন। এছাড়া দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন এইচ এম আমীন (ইত্তেফাক)।

নির্বাচনে কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপাতি মো. শফিক চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার, আব্দুল গনি ও ইউসুফ আলী সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *