অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক:  অ্যাসাইনমেন্ট জমা নেয়ার সাথে স্কুলের বেতনের কোন সম্পর্কে নেই জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অনেকেই অভিযোগ করেন, শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট ফি নেওয়া হচ্ছে। বাস্তবে এমনটি করার কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হয়তো অন্য কোনো বকেয়া (বেতন) সমন্বয় করতে গিয়ে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
তবে কোথাও অসঙ্গতি পাওয়া গেলে সংবাদমাধ্যমকর্মীদের এসব তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি।
দীপু মনি বলেছেন, শুধু কোভিড-১৯ কিংবা ডেঙ্গুর কারণে নয়, সুস্থ সুন্দর জীবনের জন্য নিজ বাড়ির আঙিনাসহ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, বিদ্যালয় বন্ধ থাকার কারণে দীর্ঘদিন অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের ফি (বেতন) পরিশোধ করেনি। যা এখন অনেকের জন্য কিছু বেশি হয়ে গেছে। ফি পরিশোধের জন্য হয়তো ইনস্টলমেন্টের মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে। আর যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই ফি পরিশোধ করে দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *