নির্মল রঞ্জন গুহের সুস্থ কামনায় দোহারে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.কামাল হোসেন: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ২৬ জুন) বাদ জুমআ দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারানপুর বাইতুল আমান জামে মসজিদসহ আরো কয়েকটি মসজিদে মিলাদ মাহফিল ও দুয়ার আয়োজন করেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার মুন্সী।

এসময় নির্মল রঞ্জন গুহসহ দেশে ও বিদেশে সকল করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দুআ ও মুনাজাত করা হয়। দুআ ও মুনাজাত শেষে আবুল বাশার মুন্সী নববাংলা কে জানান,” বাবু নির্মল রঞ্জন গুহ মানুষের কল্যাণে কাজ করেছেন । করোনা ভাইরাসের মধ্যে বাড়িতে বাড়িতে ত্রানসামগ্রী পৌছে দিয়েছেন। কৃষকের ধান কেটে দিয়েছেন তিনি। এখন তিনি করোনায় আক্রান্ত। সবাই নির্মল দাদার জন্য দুআ করবেন।

দুআ মাহফিলে আপ্যায়নের ব্যবস্থা করেন ঢাকা জেলা দক্ষিণ সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি আবুল বাশার মুন্সী। এসময় দোহার উপজেলার আওয়মী লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *