মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর উল্টে এনামুল হক সোনা (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে শহরের ডিগ্রি কলেজ থেকে বাইপাস সড়কের গো-হাটী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত এনামুল হক সোনা সদর উপজেলার বরুনকান্দিগ্রামের নজরুল ইসলামের ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, শুক্রবার সকালে একটি ট্রাক্টর শহরের ডিগ্রি কলেজ রাস্তা দিয়ে শীবপুর বাইপাস সড়কের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাইপাস সড়কের গো-হাটী নামক স্থানে একজন বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। ট্রাক্টরে থাকা শ্রমিক এনামুল হক ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এনামুল হক। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
