দোহারে বর্ষার পানিতে ডুবে ফসলের ব্যাপক ক্ষতি

মো.কামাল হোসেন: দোহারের মাহমুদপুর ইউনিয়নের নিম্ন অঞ্চলের কৃষি জমির ফসল পানিতে ডুবে যাচ্ছে। হঠাৎ করে জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ার কারণে বেড়ে যাচ্ছে নদ নদীর পানি। ফলে বর্ষার পানিতে তলিয়ে যাচ্ছে বাদাম,তিল,ধানসহ নানা ধরনের ফসল। কৃষকরা পরছে চরম বেকায়দায়। বেশিরভাগ ফসল কাঁচা থাকার কারণে ফসল ঘরে তুলতে পারছে না অনেক কৃষকরা। অনেকে আবার আধা পাকা ফসলই তুলছে ঘরে । কারো কারো ফসল উঠাতে পারছে না বেশি পানির কারণে। এই জন্য অনেক কৃষকদেরই লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। মাহমুদপুরের কৃষক আ.ওহাব নববাংলা কে জানান আমার ফসল এবার পানিতে তলিয়ে যাচ্ছে, নদীতে ভাঙ্গছে।ফসল ঘরে তুলতে পারছি না। অনেক ক্ষতি হচ্ছে এবার। নারানপুরের কৃষক সালাম মোল্লা জানান হঠাৎ করে পানি বাড়ার কারনে ফসল তলিয়ে যাচ্ছে। বাদাম এখনো ঠিকমতো পাকে নাই। কাঁচা বাদাম ই ঘরে তুলতে হচ্ছে।

মাহমুদপুরের আরেক কৃ্ষক রনি ফকির নববাংলা কে জানান অনেক টাকা খরচ কইরা ফসল বুনছি আর তা এখন পানিতে ‘নিয়ে যাচ্ছে। আমার অনেক টাকা লোকসা হবে।এই অসহায় কৃ্ষকদের ফসল ঘরে তুলতে এগিয়ে আসুক সামাজিক বা রাজনৈতিক সংগঠনগুলো এমনটাই প্রত্যাশা সাধারণ কৃষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *