নবাবগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ,আহত-৩


মোঃ দ্বীন ইসলামঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকায় মোটরসাইকেল এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।মঙ্গলবার (২৬ মে) আনুমানিক বিকেল ৫ টা ৪৫ মিনিটে এ ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আবির নামে এক প্রত্যক্ষদর্শী নববাংলাকে জানায়, দোহার থেকে নবাবগঞ্জের পথে আসা মোটরসাইকেল চালক অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চালিয়ে আসার পথে বিপরীত থেকে আসা ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা এক জনের ডান পা ভেঙ্গে যায়। অপরদিকে মোটরসাইকেলে থাকা ৩ জনের মধ্যে একজন স্বাভাবিক থাকলেও চালক সহ আরো এক আরোহী গুরুতর আহত হয়।

স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন (৪০) জানায়, চোখের সামনে এই রকম দুর্ঘটনা দেখার পর তাতক্ষনিক ৯৯৯ নাম্বারে কল করেন তিনি। কিন্তু পুলিশ আসতে দেরি হওয়ায় তারা নিজেরাই আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ২জনের অবস্থার অবনতি হওয়ায় তাতক্ষনিকভাবে আহতদের এম্বুলেন্সে করে ঢাকা পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *