দোহারে স্বাস্থ্যকর্মী সহ নতুন আরও দুইজনের দেহে করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় একজন স্বাস্থ্যকর্মী সহ নতুন আরও দুইজনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে দোহারে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে। আক্রান্ত দুইজনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের এ্যাটেডেন্ট অপরজন উপজেলার লটাখোলা এলাকার বাসিন্দা।
বুধবার (২৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জসিম উদ্দিন।

ডা.জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার (২১ মে) দোহার উপজেলা থেকে বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে দুইজনের করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *